রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

মিষ্টি মেয়ে কবরী আর নেই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

ঢাকা অফিস।।

 

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গত ৫ এপ্রিল কবরীর ক‌রোনা রি‌পোর্ট পজিটিভ এলে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দরকার হয় আইসিইউর। কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ খালি না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় গত ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন কবরী। এরপর অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন কবরী। কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।

 

0 0

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!