রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন

ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর চা বিক্রেতার লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২

ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর
চা বিক্রেতার লাশ উদ্ধার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের জলাশয় থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম আব্দুল মজিদ সরদার (৭২)।সে পৌরসভার রেলনাইন পাড়ার মৃতঃ আরিফ সরদারের ছেলে।তিনি ঠিক মতো চোখে দেখতে পারতেন না । সোমবার (১আগস্ট)বিকেল ৬ টার দিকে বাড়ির পাশের এক জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদকে গত রোববার(৩১জুলাই) রাত্রি প্রায় ৮টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা । আজ সোমবার(১আগস্ট) বিকাল ৬টার দিকে বাড়ির পাশের জলাশয়ে তার লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে সন্ধ্যায় পরিবারের নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃফয়সাল বিন আহসান জানান, ‘বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোন এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন ।এঘটনায় মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!