মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

 

স্টাফ রিপোর্টার
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করতে পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ সেপ্টেম্বর) বুধবার রাতে পৌর শহরের আমবাগান ফেরদৌস কলোনিতে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিত মোরশেদ রুশোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, ঈশ্বরদী পৌর ৭ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম গোলবার, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববিন বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ বাবু, ও ছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সম্রাট হোসেন দীপ্ত, রকি হোসেন, সেলিম হোসেন , খোকন হোসেন, রনি হোসেন, ছোট রকি, মোঃ আলামিন হোসেন, মোঃ জনি, মোঃ সনি, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঈশ্বরদী পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরণ । মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!