সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার

বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম
ডেস্করিপোর্ট।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অনুমতি না দিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পর বাড়ল অশোধিত জ্বালানি তেলের দাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল (রোববার) এক পোস্টে ট্রাম্প বলেছেন, মঙ্গলবারের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে।

এর জেরে নতুন করে পরিস্থিতির অবনতির আশঙ্কায় জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়েছে।

একইসঙ্গে ইউএস ডব্লিউটিআই ক্রুডের দামও ১১২ ডলারের কাছাকাছি পৌঁছেছে। লন্ডন গ্যাস অয়েল ফিউচার্সের দাম ৫.৭ শতাংশ বেড়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে মার্চের শুরু থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির আশা তৈরি হলেও, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই আশায় ভাটা ফেলেছে।

রোববার তিনি আরো ইঙ্গিত দেন, এই সংঘাত আগামী ২-৩ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। পাশাপাশি ইস্টার সানডেতেও ইরানের পাওয়ার প্ল্যান্ট ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি দেন তিনি, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তেহরান প্রণালীটি ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোতে হামলা করার হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাসের চালান মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর পর থেকেই অস্থিরতা বজায় রয়েছে জ্বালানি তেলের দামে। সূত্র: বিবিসি, সিএনএন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!