রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন
——–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি-এর বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও আস্থাহীন পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী-পুরুষ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আজ রবিবার ২৪ মে’২৬ সকাল ১১টায় ঈশ্বরদী স্টেশন রোডস্থ ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ব্যাংকের গ্রাহক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ডা. মুনসুর রহমান, ব্যবসায়ী মঞ্জুর হোসেন মজনু ও মো. বিপুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জামিলুর রহমান সবুজ।

বক্তারা আরো বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যেই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। দেশের জনগণের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ধরনের চক্রান্ত শুধু একটি ব্যাংকের বিরুদ্ধে নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ গ্রাহকদের স্বার্থের বিরুদ্ধেও অবস্থান নেয়।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!