শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন

আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

পাবনায় আদালত কক্ষে এক আসামির কাছে অপর আসামির মাদক সরবরাহের ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করে দুই আসামিকে কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান।
‎দুপুরে পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়,
‎একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামি মোঃ তুর্য্য ইসলাম আশিফ আদালতের কাঠগড়ায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি মোঃ সুজন আহমেদ রনির নিকট মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।
‎ বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আশিফের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির নিকট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎পরে কোর্ট পুলিশের সিএসআই জব্দ তালিকাসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন।বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামি মোঃ তুর্য্য ইসলাম আশিফকে ৬ মাসের কারাদণ্ড এবং মোঃ সুজন আহমেদ রনিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
‎আদালত অঙ্গনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও আইনজীবীরা বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের মতো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও সংক্ষিপ্ত বিচার পরিচালনা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, ছোট কিন্তু স্পষ্ট অপরাধে দ্রুত বিচার ও দণ্ড কার্যকর হলে অপরাধ প্রবণতা হ্রাসে তা কার্যকর প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করবে এবং আদালত প্রাঙ্গণে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেও সহায়ক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!