বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

বাঁশেরবাদা শ্মশানে বাৎসরিক কালি পূজা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
Exif_JPEG_420

বাঁশেরবাদা মহাশ্মশানে বাৎসরিক বারোয়ারী কালী পূজা অনুষ্ঠিত
————-
মুনমুন আক্তার।। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশের বাদা মহাশ্মশান শ্রী শ্রী কালী মন্দিরে দুই দিন ব্যাপী বাৎসরিক বারোয়ারী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

Exif_JPEG_420

২১ ও ২২ জানুয়ারি’২৩ দু’দিন ব্যাপী অনুষ্ঠিত কালী পূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময়, নাম কীর্তন ও ভক্ত সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সন্মানিত সদস্য তৌফিকুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তী।

Exif_JPEG_420

শ্মশান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী যুধিষ্ঠির কর্মকার, সাধারণ সম্পাদক বরুণ রায়, সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, সহসম্পাদক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক নবকুমার সরকার প্রমুখ।

Exif_JPEG_420

দু’দিন ব্যাপী নাম কীর্তন শ্রবণ ও সেবা গ্রহণে গ্রাম প্রধান ও প্রায় দেড় হাজার ভক্ত সুধী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!