সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার

পুলিশ বিজিবি সংঘর্ষ ৩ পুলিশ আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

 

ট্রেন তল্লাশিকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন রেল পুলিশ আহত হয়েছেন।

রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে মমিন হোসেন নামে এক রেল পুলিশের সাথে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের তিন সদস্য আহত হয়।

আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন মো: সেতাফুর রহমান, মো: ইনতাজুল হক এবং মো: মমিন।

 

 

বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের কথা বলার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে।

পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো: মমিনকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে।

রেল পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা প্রদান করলে বিজিবি তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে মো: সেতাফুর রহমান ও মো: ইনতাজুল হককে আহত অবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো: মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!