সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী হতে চান বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী হবার ঘোষণা দিলেন আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ
——
এস এম রাজা।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের নিকট মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দিয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় শ্রমিকলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ।

আজ ২ সেপ্টেম্বর’২৩ দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রার্থী হবার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, স্কুল জীবন থেকে শুরু করে আজ অবধি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি-জামাতের সন্ত্রাসী দ্বারা বহু নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি এবং জুলুম সহ্য করেছি।

প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু প্রত্যাশা থাকে তদ্রূপ আমারও প্রত্যাশা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ঈশ্বরদী-আটঘরিয়ার সংসদীয় এলাকায় নির্বাচনে অংশ গ্রহণ করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী যদি আমাকে মনোনয়ন না দেন তাতেও আমার কোনো দুঃখ নেই। নৌকা প্রতীক নিয়ে যিনি মাঠে নামবেন তার জন্যই আমি কাজ করবো, যেমন অতীতে করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান টোকন, এএম সাইফুল হক বাবুল, পাকশী রেল শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!