মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

পাবনা ডিবি পুলিশের সফল অভিযান বিপুল পরিমাণ অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

এম এন সরদার।। গত ১৫ অক্টোবর’২০ রাতে পাবনা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাব্বির রহমান সজিব (৩৮) নামে একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার এবং তার স্বীকারউক্তি অনুযায়ী তার শোবার ঘর থেকে বিপুল পরিমান আগ্নেয় অস্ত্র গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত সজিব পাবনা শহরের রাধানগর হাউজপাড়ার বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে । ডিবিসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অসিক কুমার বসাকের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে পাবনা শহরের প্যারাডাইস মিষ্টির দোকানের সামনে থেকে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির স্বীকারউক্তি অনুযায়ী তার বাড়িতে শোবার ঘরে তল্লাশি করে একটি কালো রংয়ের একনলা লোহার তৈরী সচল বন্দুক,আট চ্যাম্বারবিশিষ্ট একটি লোহার তৈরী সচল সিলভার রংয়ের রিভোলবার,একটি স্টেইনলেস স্টীলের তৈরী ধারালো সামুরাই তলোয়ার,একটি লোহার তৈরী বডি স্টেইনলেস স্টীলের হাতলযুক্ত ধারালো সামুরাই তলোয়ার,একটি স্টেইনলেস স্টীলের তৈরী ধারালো সামুরাই তলোয়ার, দুইটি স্টেইনলেস স্টীলের ধারালো ছুরি, একটি স্টেইনলেস স্টীলের ধারালো চাপাতি, লোহা ও প্লাস্টিকের তৈরী দুইটি চায়নিজ কুড়াল,বিপুল পরিমান বন্দুকরে গুলি, দশপিস ইয়াবা ট্যাবলেট,এক বোতল ফেনসিডিল ও একটি পুরাতন আকাশী রংয়ের লুঙ্গি উদ্ধার করে। এ ব্যাপারে পাবনা সদর থানায় আসামি সজিবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!