বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৩০ জনের মৃত্যু, বেড়েই চলেছে মৃত্যুর মিছিল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১

 

 

 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট ১৬ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুহার ১.৬১ শতাংশ।

 

রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,

গত ২৪ ঘণ্টায় দেশের ৬১৩টি পরীক্ষারের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৮৬০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

মৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৯৭ জন মহিলা।বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত খুলনা বিভাগে ৬৬ জন ও দ্বিতীয় অবস্থানে ঢাকা বিভাগে ৫৬ জন। মৃতদের মধ্যে ৬০ উর্ধ বয়সের ১১১ জন, ৫০ উর্ধ ৫১ জন ও ৪০ উর্ধ ৪২ জন। এপর‌্যন্ত সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯৭১১৬৭ জনের, শনাক্ত হয়েছেন ১০২১১৮৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

এর আগে শনিবার (১০ জুলাই) দেশে ১৮৫ জন, শুক্রবার (৯ জুলাই) ২১২ জন, বৃহস্পতিবার (৮ জুলাই) করোনায় দেশে ১৯৯ জনের মৃত্যু হয়। তার আগের দিন বুধবার (৭ জুলাই) প্রথমবারের মতো মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এছাড়া গত সপ্তাহের সোমবার (৫ জুলাই) ১৬৪ ও মঙ্গলবার (৬ জুলাই) ১৬৩ জন মারা যান।জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিদিন মারা যাচ্ছেন ১৩০ জনের বেশি মানুষ। এর আগে বৃহস্পতিবার ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা এর আগে এক দিনে ছিল সর্বোচ্চ। তার আগে মঙ্গলবার তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!