রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ১৬৪ জন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১

 

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। শনাক্তেও রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়। করোনায় আক্রান্তের হার ২৯.৩০%।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে দেশের ৬০৫টি করোনা টেস্ট পরীক্ষাগারে নতুন করে ৩৫ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করে ৩৪ হাজার ২ জনের পরীক্ষা করলে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। মৃতদের মধ্যে ১০৯ জন পুরুষ ও ৫৫ জন মহিলা। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত খুলনা বিভাগের ৫৫ জন ও দ্বিতীয় অবস্থানে ঢাকা বিভাগের ৪০ জন। মৃতদের মধ্যে ৬০ ঊর্ধ্ব বয়সের ৮৩ জন, ৫০ ঊর্ধ্ব ৪৭ জন ও ৪০ ঊর্ধ্ব ১৮ জন। এপর্যন্ত সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭৫৭৫৬২ জনের এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

এর আগে, গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল।গতকাল ১৫৩ জন মারা যান। শনাক্তদের মধ্যে মৃত্যুর হার ১.৫৯%।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!