সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায়

দেশে করোনায় আরও ২৩১জনের মৃত্যু, মোট ১৮ হাজার ১২৫ জন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১

 

 

 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে। এর আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে। সোমবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। এর আগে রোববার (১৮ জুলাই) ২২৫ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫৭৮ জনের। এছাড়া, গত ১৫ জুলাই দেশে করোনায় ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!