সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেংগু ছড়ালো সারাদেশ, রোগী হাজারেরও বেশী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

 

 

 

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন আরো ২৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ নিয়ে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৬ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৩৭০ জন। ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পর্যালোচনা জন্য আইইডিসিআরের ডেঙ্গু জনিত মৃত্যু পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়। এ পর্যন্ত মৃত্যুর পর্যালোচনা শেষ হয়নি এবং কোনো মৃত্যুর তথ্য জানা যায়নি। বর্তমানে সারাদেশে ভর্তি সর্বমোট ১ হাজার ৭২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!