শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

জাতীয় সাহিত্য অধিদপ্তরের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩

” জাতীয় সাহিত্য অধিদপ্তর ” প্রতিষ্ঠার দাবীতে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানঃ
—————–
দেশের লেখক সমাজ দীর্ঘদিন যাবত পৃথক “জাতীয় সাহিত্য অধিদপ্তর” প্রতিষ্ঠার দাবী জানিয়ে আসছেন।
ইতিমধ্যে বিভিন্ন সাহিত্য সংগঠন এবং সিনিয়র লেখকদের সমন্বয়ে “জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

লেখক সমাজের চাহিদা মতে সংস্কৃতি মন্ত্রণালয় এর সাথে সাহিত্যকে সংযুক্ত করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হিসেবে নামকরণ করে এর অধীনে ‘জাতীয় সাহিত্য অধিদপ্তর’ প্রতিষ্ঠাসহ ১৫ দফা দাবীতে, সংগঠনের প্রধান সমন্বয়ক -কবি, লেখক, গল্পকার ও সংগঠক ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, প্রভাষক ইভা আলমাস, অধ্যাপক জুবাইদা গুলশান আরা হেনা, আশিষ খীসা, শেফালী হোসাইন, রিতু নুর, শেখ ইকবাল হাসান (স্বপন), নাসিমা ইসলাম, মুখপাত্র ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক)।

সমন্বয়কগণঃ রওশন আরা (রুশো), জেসমিন দিপা, মো: আব্দুল গণি ভুইয়া, নুরুল শিপার খান, রশিদ আহমদ, অসীম ভট্টাচার্য, শিহাব রিফাত আলম, আসমান আলী, এস এম রাজা,এ কে এম কবির উদ্দিন শাম্মী খান, শরীফুল ইসলাম,সাইফ সাদী, শামীমা রোজী, ইলোরা সোমা, বেলাল আহমদ, এবং শামীউম বাছির।

কেএসপি/ ডিডিপি/

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!