শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

করোনায় আক্রান্ত তারকা ফুটবলার ডি-মারিয়া

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

জংসন রিপোর্ট।।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র আটদিন। এর আগেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে তাদের প্রিয় দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত। এক বিবৃতির মাধ্যমে এ তথ্য মিডিয়াকে জানিয়েছেন পিএসজি’র কর্মকর্তারা। যদিও বিবৃতিতে তারা দুই ফুটবলারের নাম প্রকাশ করেননি। তবে ফ্রেঞ্চ মিডিয়া উদঘাটন করেছে সেই দুই ফুটবলারের নাম। তাদের তথ্যমতে আর্জেন্টিনার তারকা ফুটবলার পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ানদ্রো প্যারেডেসের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম। প্রথমদিনই মাঠে নামার কথা পিএসজি এবং রেসিং লেন্সের। এ লক্ষ্যেই অনুশীলন শুরু করতে যাচ্ছিল নেইমারদের ক্লাব। তার আগে যথারীতি ফুটবলারদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় পিএসজি কর্তৃপক্ষ। পরীক্ষা করাতে গিয়েই পাওয়া গেল দুঃসংবাদ। পরীক্ষার ফল হাতে পেয়ে পিএসজি কর্মকর্তারা জানলেন তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় করোনায় আক্রান্ত।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো প্যারেডেস ইবিজা সৈকতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়ে করোনা আক্রান্ত হন। করোনা পরীক্ষায় পজিটিভ আসার পরই তাদের দু’জনকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও এখন পর্যন্ত তাদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং তারা সুস্থ রয়েছেন। তবে লিগ ওয়ানের প্রথম ম্যাচে রেসিং লেন্সের বিপক্ষে যে মারিয়া-প্যারেডেস খেলতে পারছেন না- এটা এখন প্রায় নিশ্চিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!