বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম

করোনায় সারাদেশে আরও ৫৪ জনের মৃত্যু, আক্রান্ত আরও চার হাজার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১

ঢাকা অফিস।।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৪ জন মারা গেছেন। তাদের পুরুষ ৩৫ এবং নারী ১৯ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে আরও ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।

শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!