সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

 

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ শমিক ৬৪ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন। এরপর পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসে জানা যাচ্ছে।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধুমাত্র ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

নয়টি সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ ও রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৫ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ।

এর আগে সরকারপ্রধানের হাতে পরীক্ষার ফলের ‍অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের চেয়ারম্যানরা।

প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পরই বেলা ১১টা থেকে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

দুপুর ২টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। শেষ হয় ২৫ সেপ্টেম্বর।

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হচ্ছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে বিজ্ঞানের ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকের ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন এবং ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন।

মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৩১ জন ও কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নেয়।

করোনাভাইরাস মহামারী শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরে পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!