সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

উৎসব মুখোর পরিবেশে ঈশ্বরদীতে বই বিতরণ শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

পাবনার ঈশ্বরদীর মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ বই বিতরণ উৎসবের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েস। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আয়নুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলি মালিথা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু। এ সময় শিক্ষার্থী, সুধীজন ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা যায়, সব মিলিয়ে ঈশ্বরদীর ৭৭ হাজার ৮৫৮ শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকে রয়েছে ৩৮ হাজার ২০০ জন শিক্ষার্থী। এদের নতুন বই দেওয়া হবে ১ লাখ ৮১ হাজার ২০০ জন। মাধ্যমিকে ২৯ হাজার ৫৬৬, মাদ্রাসা ৭ হাজার ৯১২ ও ভোকেশনাল ২ হাজার ১৮০ জন। মাধ্যমিকের মোট ৩৯ হাজার ৬৫৮ শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৪৮ হাজার ২৭৬টি বই। মোট বই দেওয়া হবে সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৪৭৬টি।

প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস এমপি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া শুরু করেন। করোনা মহামারী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কিছু সমস্যা দেখা দিলেও বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ তিনি অব্যাহত রেখেছেন। তিনি বলেন, উন্নত দেশে কোটি কোটি বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করা হয় কি-না আমার জানা নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, তোমরা দেশের ভবিষ্যত, লেখাপড়া করে ভালো মানুষ হয়ে দেশের উন্নয়নে কাজ করবে এ আমার প্রত্যাশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!