মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীতে ৩৫ কেজি গাঁজাসহ ১ জন আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১

ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।। গতকাল ৯ মে’২১ রাতে ঈশ্বরদী থানা পুলিশ সাহাপুর ইউনিয়ন এর বাঁশেরবাদা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ জহুরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। আটককৃত মাদক ব্যাবসায়ী জহুরুল ইসলাম উল্লিখিত এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত হাদিউল ইসলাম, এসআই নাসির সহ একদল ফোর্স ওই এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে এবং উল্লেখিত আসামিকে আটক সহ তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীকালে আজ আরো ১৯ কেজি গাঁজা বাঁশেরবাদা এলাকার তফিজ কারিগরের মেয়ে জরিনার বাড়ি থেকে উদ্ধার করা হয় । এছাড়া গাঁজা বিক্রি কৃত সপ্তানব্বই হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ধৃত আসামী ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!