সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১১

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১১
———
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১৫ জুলাই ‘২৩ সকালে পাবনা-নাটোর রোডের ঈশ্বরদীর মুলাডুলি আম বাগানের নিকট বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

পাকশী হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০ টার দিকে নাটোর থেকে পাবনাগামী রাব্বি পরিবহন এবং কুষ্টিয়া থেকে নাটোরগামী একটি ট্রাক দ্রুত বেগে যাওয়ার সময় উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাস ও ট্রাক দুমড়েমুচড়ে গিয়ে বাসের হেল্পার ভরত চন্দ্র সরকার (৪৪) ঘটনাস্থলেই নিহত হয়। সে রাজশাহীর পুঁঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।
এতে অপর ১১ জন যাত্রী আহত হয়।

সংবাদ পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। এব্যাপারে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যালকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!