বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং

ঈশ্বরদীতে সুপার সনি বাস পুড়ে ভশ্মিভূত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

ঈশ্বরদীতে সুপার সনি বাস পুড়ে ভস্মিভূত

পাবনার ঈশ্বরদীতে সুপার সনি বাসের সাথে মোটর সাইকেলের  সংঘর্ষের পর বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে  ঈশ্বরদী – বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি এক্সপ্রেস বাস টি উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী  একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তার কিছুক্ষণ পরেই বাসের সামনের অংশে আগুন দেখা যায়। তবে মুহূর্তের মধ্যে পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে  এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের পুরো অংশটি পুড়ে ভস্মীভূত হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কোম্পানি  লিডার মোখলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় বাসের তেলের টাংকি ক্ষতিগ্রস্ত হয়। আর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনা সত্যতা নিশ্চিত করে  জানান, এ ঘটনায়  মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন দেখে আতঙ্কিত হয়ে বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আরো এক যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!