সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুই যুবকের দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারীর মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ (২৫) ও একই উপজেলার দেবোত্তর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন (২৪)। দুর্ঘটনায় আহত আরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, মুন্নার মোড়ে যাত্রীবাহী মৌসুমী পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইশতিয়াক আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার  পথে সালাউদ্দিন মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!