সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৪ মে, ২০২২

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-১
———–
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ ১৪ মে’২২ সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের রূপপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়াগামী একটি নছিমন উল্টে গেলে গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অজ্ঞাতনামা অপর একজন।
নিহত রহমান পাবনা জেলার আমীনপুর থানাধীন কাশিনাথপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। জানা গেছে, উল্লেখিত সময়ে নছিমনটি কাশিনাথপুর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে রূপপুর মোড়ে পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সন্নিকটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নছিমনটি রাস্তার পাশে উল্টে যায়। এতে নছিমনে থাকা গরু ব্যবসায়ী আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর একজন অজ্ঞাতনামা ব্যবসায়ী আহত হয়। সংবাদ পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দূর্ঘটনা কবলিত নছিমনটি হেফাজতে নেয়। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশিস কুমার সান্যাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিক্টিমের আত্মীয় স্বজনকে সংবাদ দেয়া হয়েছে তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!