শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু

ঈশ্বরদীতে শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ঈশ্বরদীতে শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন
—————————————————————– ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ ৫ আগস্ট’২১ ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী যথাযথ গুরুত্বের সাথে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহি অফিসার পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!