বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং

ঈশ্বরদীতে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩

ঈশ্বরদীতে বোরো চাল ও ধান সংগ্রহ শুরু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরিণ বোরো চাল ও ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে  । বুধবার ঈশ্বরদী ও মুলাডুলি সংরক্ষনাগারের গুদামে কৃষক ও মিলারদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদীর ইউএনও (ভারপ্রাপ্ত) টিএম রাহসিন কবির।

এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদীন, খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও), মাহফুজ আলম আসাদ, এসএমও (মুলাডুলি) শেখ আব্দুল হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পাবনা জেলা চাউল-কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফজলুল হক মালিথা, ঈশ্বরদী উপজেলা চাউল-কল মালিক গ্রæপের সভাপতি জুলমত হায়দার, উপজেলা ধান-চাউল ব্যবসা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মল্লিক, কৃষক মুরাদ আলী মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় প্রতিকেজি ৪৪ টাকা দরে ঈশ্বরদী সরকারি খাদ্যগুদামের জন্য ৪ হাজার ৪৭৬ মেট্রিক টন চাল ও ৩০ টাকা কেজি দরে ধান কেনা হবে ১১১ মেট্রিক টন। একইভাবে মুলাডুলি খাদ্যগুদামের জন্য চাল ৪ হাজার ৪৭৬ ও ধান কেনা হবে ১১২ মেট্রিক টন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!