শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ

ঈশ্বরদীতে আরএফএল এর বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩

ঈশ্বরদীতে আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে সাব্বির হোসেন (২৭) নামে আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ মে’২৩ বেলা ১১ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়ার সাগরের ম্যাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সাব্বির কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার দীনা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। জানা গেছে, মাত্র তিন দিন আরএফএল গ্রুপে ঈশ্বরদী এসআর হিসেবে যোগদান করেন। প্রতিদিনের মতোই গতরাতে খাওয়া দাওয়ার পর নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। আজ সকালে ঘুম থেকে উঠতে না দেখে সহকর্মীরা তাকে ডাকাডাকি করার পর কোন প্রকার সাড়া না দেয়ায় থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে মৃত্যু বরণ করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!