রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান 

ঈশ্বরদীতে আজ তাপমাত্রা ৪১ডিগ্রী সেলসিয়াস, আরও বাড়তে পারে তাপমাত্রা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদীতে চলছে তীব্র তাপপ্রবাহ। আজ শুক্রবার (১৯ এপ্রিল) চলতি মৌসুমে ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছর চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা।

চৈত্রের কাঠফাটা রোদের পর বৈশাখের শুরুতে তীব্র তাপদাহ চলছে প্রকৃতিতে। গত সাতদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদাহ।

সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত একই মাত্রায় থাকছে এই অসহ তাপদাহ। মাথার ওপর নীল আকাশটা যেন গরম কড়াই। তাই দুপুর গড়াতেই পথ-ঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। বাইরে বের হলেই মনে হচ্ছে অগ্নিকুণ্ড। দিনভর তাপদাহের পর রাতে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে জনজীবন।

তীব্র রোদ ও গুমোট আবহাওয়ায় মানুষের পাশাপাশি পশু- পাখিরাও হাঁসফাঁস করছে। অনেকে সামান্য স্বস্তির জন্য ছুটে চলছেন গাছের ছায়া তলে। এ গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে দিনমজুরদের ভোগান্তি চরমে উঠেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই ছুটছেন আখের রস, তরমুজ, লেবুর শরবত, ঠান্ডা মাঠা, শসা ও ডাবের পানির দিকে। কনফেকশনারি থেকে শুরু করে বিস্কুট বিপণীগুলোতে আইসক্রিম ও কোমল পানীয় ও ঠাণ্ডা পানির বেচা-বিক্রি বেড়েছে দ্বিগুণ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, আজ বিকাল ৩ টায় এ মৌসুমে ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গতকাল ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকলেও একদিনের ব্যবধানে বেড়ে এ বছরের সর্বোচ্চ আজ ৪১ ডিগ্রি রেকর্ড করা হয়। তিনি জানান, আগামী কয়েকদিনে উপজেলার তাপমাত্রা আরও বাড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!