রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে সতীর্থ থিয়েটারের কার্যালয় উদ্বোধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

ঈশ্বরদীতে সতীর্থ থিয়েটারের কার্যালয় উদ্বোধন ও নাট্যাচার্য ড. সেলিম আল দীন’র মহাপ্রয়ান দিবস পালন
——-
মুনমুন আক্তার।। ঈশ্বরদীতে সতীর্থ থিয়েটারের কার্যালয় উদ্বোধন ও নাট্যাচার্য সেলিম আল দীন এর মহা প্রয়ান দিবস পালিত হয়েছে।
গত ১৩ জানুয়ারি’২৪ ঈশ্বরদী উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুবুল হক দুদু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক দেওয়ান মাজহার হোসেন, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি উপাধ্যাক্ষ ইসমাইল হোসেন, বাংলাদেশ রেলওয়ে শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম মানিক। সভাপতিত্ব করেন সতীর্থ থিয়েটারের সভাপতি প্রভাষক রাশেদুল আওয়াল রিজভী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে নাট্যকর্মী, সংস্কৃতিসেবী ও সুধিজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!