সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

আটঘরিয়ায় যুবদল নেতার লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

পাবনা জেলা সংবাদদাতা।।

নিখোঁজের পাঁচদিন পর পাবনার আটঘরিয়া উপজেলা থেকে যুবদল নেতা শাজাহান আলীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের হাউজ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে এবং নয়ন ফটোস্ট্যাটের মালিক।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, নিহত শাজাহান আলী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। কেউ তাকে পরিকিল্পতভাবে হত্যা করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহান নিজের ফটোস্ট্যাট দোকান থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। তারপর থেকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ১ এপ্রিল এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। ওসি হাফিজুর রহমান বলেন, তবে কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

লাশ ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়টি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!