শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল মাদকসহ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ এলটি বাংলাদেশের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ভবঘুরে সাহিত্যিক মুজিবুর রহমানের ৩১ তম মৃত্যুবার্ষিকী, ডিডিপি সাহিত্য সংঘের শ্রদ্ধাঞ্জলি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১

আজ ভবঘুরে সাহিত্যিক মুজিবুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী।। ডিডিপি সাহিত্য সংঘের বিনম্র শ্রদ্ধা
———————————————————————
এমএন সরদার।। আজ ১ জুলাই’২১ ঈশ্বরদীর কৃতিসন্তান ভবঘুরে সাহিত্যিক মুজিবুর রহমানের ৩১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৯ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। ১৯২৫ সালের ৫ মে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাকুরিয়া তে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৬৪ বছরের জীবনে তিনি তার জীবদ্দশায় ৫৩ টি গ্রন্থ নিজে প্রকাশ করেছেন এবং তাঁর মৃত্যুর পর আরো সাত থেকে আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থার মাধ্যমে। তার অসংখ্য বইয়ের পান্ডুলিপি প্রকাশের সুযোগ হয়নি। তিনি জীবদ্দশায় অসংখ্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। দুঃখ জনক হলেও সত্য যে, সে সকল সংগঠন শুধু সরকারি বেসরকারি অনুদান নিয়ে মৌজ করা ছাড়া তাঁরজন্য তেমন কিছু করেন না। দুএকটি তার হাতে গড়া সংগঠন নামকাওয়াস্তে তাকে স্মরণ করার নামে নাম ভাঙায়। হিংসা বিদ্বেষ আর সংকির্নতার কারনে ঈশ্বরদীর গর্বিত সন্তান আজ ইতিহাসের পাতা থেকে মুছে যেতে বসেছে। যা অত্যন্ত দুঃখ জনক। পরম শ্রদ্ধা ভাজন এই সাহিত্যিকের মৃত্যু বার্ষিকীতে ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংগঠন ডিডিপি সাহিত্য সংঘের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধান্জলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!