বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল মাদকসহ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ এলটি বাংলাদেশের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ঢাকা অফিস।।

 

আজ বৃহস্পতিবার (১০ জুন) হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যের এই গ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজে বলা হয়েছে, এই সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঠিকভাবে দেখা যাবে না।
এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্য। তবে কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ।
একে বলে ‘রিং অব ফায়ার’। আকাশের কোলে এক মহাজাগতিক সৌন্দর্য বিচ্ছুরণ করবে। রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে দেখা যাবে আগুনের বলয়। এর মধ্যে গ্রিনল্যান্ড থেকেই গ্রহণের চূড়ান্ত দৃশ্য প্রত্যক্ষ করা যাবে। এ ছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে আংশিকভাবেই তা দেখা যাবে। দক্ষিণ আমেরিকা, এন্টার্কটিকার বিভিন্ন প্রান্ত ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের কিছু অঞ্চল থেকে সেটা দৃশ্যমান হবে।
সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে পারে আগামী ৪ ডিসেম্বর। সেটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!