বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল মাদকসহ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ এলটি বাংলাদেশের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার

আগামী ৭ জানুয়ারী’২৪ দ্বাদশ সংসদ নির্বাচন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ঢাকা অফিস।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। যাচাই-বাচাই ১ থেকে ৪ ডিসিম্বের। প্রত্যহারে শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের এর পরে প্রচারানা শুরু হবে এবং শেষ ৫ জানুয়ারী। ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা শেষে ভোটের এ দিন জানানো হয়েছে। একই সঙ্গে সভায় মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের শেষ দিনও চূড়ান্ত করা হয়েছে।
বুধবার বিকেল ৫টায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। কমিশন বৈঠক শেষে রাত ৭টার পর সরাসরি বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দিয়েছেন সিইসি।
কমিশন বৈঠকে চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!