মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ র্্যাব সদস্য গ্রেপ্তার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

ঢাকা অফিস।।

 

এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নেয়ার অভিযোগে র‌্যাবের চার সদস্যকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। পরে তাদের র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অপহরণ করে মুক্তিপণ নেয়ার অভিযোগে হাতিরঝিল থানায় চার র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে। এই অপহরণ চক্রে মোট ছয়জন সদস্য ছিল। তাদের তিনজন সেনাবাহিনীর, একজন বিমান বাহিনীর, একজন বিজিবির ও আরেকজন সাধারণ নাগরিক। তারা এক ব্যক্তিকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। এরপর অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করা হয়। বিজিবি সদস্য ও সাধারণ নাগরিক এখনও পলাতক।

ডিএমপি কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের নিজস্ব আইন অনুযায়ী তাদের বিচার হবে। তবে আসামিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার খন্দকার আল মঈন  বলেন, আটককৃত চারজনকে পুলিশের পক্ষ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তবে কাউকে অপরাধের সাথে সম্পৃক্ত পাওয়া গেলে কোন ছাড় দেয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!