বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত

দাশুড়িয়া মাতৃ মন্দিরে জনতা ব্যাংকের ২০ হাজার টাকা অনুদান প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

এম এন সরদার।। আজ ২৪ অক্টোবর ‘২০ সকালে জনতা ব্যাংকের উদ্যোগে দাশুড়িয়া কলেজপাড়া মাতৃমন্দিরে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এরিয়া অফিসের ডিজিএম মোঃ আব্দুর রাজ্জাক, পাবনা এরিয়া ইনচার্জ মোঃ আব্দুল হামিদ (এজিএম) ঈশ্বরদী কর্পোরেট শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার, পাবনা কর্পোরেট শাখার এজিএম মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আবু বাসার সিদ্দিকী, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সর্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাশুড়িয়া কলেজপাড়া মাতৃ মন্দিরের সভাপতি বিপুল রন্জন সরকার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ খালেদ সাইফুল্লাহ। এছাড়াও দাশুড়িয়া বাজার শাখার কর্মকর্তা মনিরুল আলম শামীম, মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অজিত কুমার পাল মন্দির কমিটির সভাপতির হাতে বিশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!