শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান নিহত, পিতা ও মাতা আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান নিহত, পিতা ও মাতা আহত
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রাফাত হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গুরুতর আহত হয়েছে রাফাতের বাবা বাচ্চু প্রামানিক (৪০)ও মা রওশন আরা (৩৫) । তাদের বাড়ী ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ঈশ্বরদী – কুষ্টিয়া সড়কের দিয়াড় বাঘইল ফেইথ ফিলিং স্টেশনের নিকট

বাচ্চু প্রামানিক মোটরসাইকেল যোগে আত্বীয়ের বাড়ী স্বপরিবারে বেড়াতে যাবার সময় পিছন থেকে দ্রুত গামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি সিটকে পড়ে মোটর সাইকেলে থাকা শিশুটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। শিশুটির পিতা-মাতা গুরুতর আহত হন।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আশীষ কুমার স্যানাল জানান , আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মা রওশন আরাকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!