শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ঈশ্বরদীতে গনপিটুনিতে গরু চোর নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

ঈশ্বরদীতে গণপিটুনিতে এক গরুচোর নিহত
———-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ আগস্ট’২৩ রাত আনুমানিক দেড় টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামে গণপিটুনিতে বাবু (৪৫) নামে এক গরুচোর নিহত হয়েছে।
সে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, রাত ১ টার দিকে নিহত বাবু সহ তার সঙ্গী আরও দুইজন উল্লেখিত এলাকার ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে হাল্লা-চিল্লা করে তাদের ধাওয়া করে। এলাকাবাসীও তাদের সাথে যোগ দিয়ে গরু চোরদের ধরার চেষ্টা করে। এসময় অন্য দুজন পালাতে সক্ষম হলেও বাবু এলাকাবাসীর হাতে ধরা পড়ে। উত্তেজিত গ্রামবাসী একের পর এক গণপিটুনি দিলে রাত দেড়টার দিকে বাবু ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বাবুর লাশ উদ্ধার করে। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ও ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসিরকে জিজ্ঞাসা করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!