শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৭ সেপ্টেম্বর’২১ সকালে ঈশ্বরদী পৌর এলাকার পাতিবিলে ভাসমান অবস্থায় মুনছুর আলী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হিজলজানি গ্রামের শামসুল মিয়ার ছেলে। জানা গেছে, সকালে লাশটি ভাসতে দেখে এলাকার মানুষ থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে‌ প্রেরণ করে। লাশটি দেখার পর স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, উক্ত মুনছুর ঈশ্বরদী রেলগেট ও বাস টার্মিনাল এলাকায় ঘোরাফেরা করে মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিতো। তাকে রাতেও উল্লেখিত এলাকা ছাড়াও রেলওয়ে স্টেশন ও বুকিং অফিস এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেতো। তার এ’মৃত্যু রহস্য জনক বলে অনেকেই মন্তব্য করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, মৃত মুনছুরের পরিবারকে সংবাদ দেয়া হয়েছে । ময়না তদন্তের পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!