শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

করোনার নতুন সংস্করণ লামডা ছড়িয়ে পড়ছে দ্রুত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

 

 

 

ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার লামডা। করোনা আবহে নতুন আতঙ্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন, লাতিন আমেরিকায় পাওয়া এই নতুন সংস্করণ দক্ষিণ আমেরিকাতে তো বটেই, উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এখনো পর্যন্ত ২৯টি দেশে এই নতুন সংস্করণের ভাইরাস মিলেছে। লামডা দ্রুত ছড়াচ্ছে।

২০২০ সালে পেরুতে প্রথম এই সংস্করণের ভাইরাস পাওয়া যায়। তবে তখনো বিশেষজ্ঞরা এই নতুন সংস্করণটিকে ততটা গুরুত্ব দেননি। গত কয়েকমাসে লামডা ছড়াতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, কয়েকমাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। বহু দেশ এখনো দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। তারই মধ্যে এশিয়ায় ডেল্টা এবং ডেল্টা প্লাস সংস্করণের হদিশ মেলে। দুইটি ভ্যারিয়েন্ট নিয়েই আশঙ্কা প্রকাশ করেছিলেন গবেষকরা। এই সংস্করণ দ্রুত ছড়ায় এবং ভয়ংকর। লামডা যে দ্রুত ছড়াচ্ছে, বিজ্ঞানীরা তা বুঝতে পারছেন। তবে এই সংস্করণটি কতটা ভয়ংকর, তা এখনো বোঝা যায়নি।

দক্ষিণ আমেরিকা এবং আমেরিকায় লামডাই তৃতীয় ঢেউ নিয়ে আসবে বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন। আমেরিকায় নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে। নতুন করে কড়াকড়িও শুরু হয়েছে। ডাব্লিউএইচও জানিয়েছে, গোটা পৃথিবীতে আশি শতাংশ মানুষের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনার আতঙ্ক কাটবে না। একের পর এক ঢেউ আসতেই থাকবে। সূত্র : রয়টার্স, এপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!