বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম

সারা বিশ্বে ৪০ লাখ ছাড়ালো করোনায় মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

 

 

২০১৯ সালের শেষে চীনে শুরু। এরপর গত ১৮ মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর সবগুলো দেশে। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাস একের পর এক রেকর্ড করছে, ভাঙছে আগেরটি। অনাকাঙিক্ষত এসব রেকর্ড কেউ না চাইলেও থামছে না করোনা।

এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়িয়ে গেল। এ সময়ে করেনোয় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৮ কোটি মানুষ। মঙ্গলবার (৬ জুন) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় মোট আকান্তের সংখ্যা ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জন। এর মাঝে মারা গেছেন ৪০ লাখ ৪৮০ জন। এ সময়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৩১০ জনের। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ১৬১ জনের। এ হিসেবে আক্রান্ত ও মৃত্যু দুটোই এর আগের ২৪ ঘণ্টার চাইতে বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ছয় হাজার ৪২৪ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় তিন লাখ ৪৬ হাজার ৪৬১ জনের।

করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসেবে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত আর মৃত্যুর হিসেবে দ্বিতীয় অবস্থান ব্রাজিলের। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের আর ভারতে ৪ লাখ ৩ হাজার ৩১০ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!