মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

গুগলকে ৩১০ কোটি টাকা জরিমানা করলো তুরস্ক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

ঢাকা অফিস।।

 

মার্কিন টেক জায়ান্ট গুগলকে বড় অংকের জরিমানা করেছে তুরস্ক। সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহারের দায়ে বুধবার প্রতিষ্ঠানটিকে ৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করে দেশটির কমপিটিশন বোর্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১০ কোটি ১৯ লাখ এক হাজার ৬০৬ টাকা।

তার্কিশ কমপিটিশন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুগল বাড়তি সুবিধা দেয়ার ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন পরিষেবায় এমন অসমতা তৈরির দায়ে গুগলকে এ জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি গুগলকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে বিপাকে না ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে এটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া পাঁচ বছর ধরে কর্তৃপক্ষের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

এক বিবৃতিতে তুর্কি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মূল্যায়নের কথা জানিয়েছে গুগল। বিষয়টি নিয়ে গঠনমূলক প্রক্রিয়ায় আঙ্কারার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!