সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

—–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে মাদকবিরোধী পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন মাদকসেবি ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

এরা হলো ঈশ্বরদীর মানিক নগরের মৃত হাশেম মন্ডলের ছেলে মোঃ রানা মন্ডল (৩২), ঈশ্বরদীর পাকশী মেরিনপাড়ার আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম (২৭), ঈশ্বরদী শহরের পূর্বটেংরী এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুস সালাম তাহসিন (১৯), শহরের পূর্ব নূরমহল্লা এলাকার ফারুক খানের ছেলে আকাশ (২০), শহরের ফতে মোহাম্মদপুর এলাকার মোঃ আতার ছেলে রনি বিশ্বাস (২৩), ঈশ্বরদীর পাকশী বাঘইল খাঁপাড়ার মৃত আব্দুল গাফফারের ছেলে মিঠু (৫৫), শহরের পূর্বটেংরী এলাকার মৃত আফসার মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩০), ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিকনগরের তৈয়ব আলীর ছেলে অয়ন মাহমুদ তামিম (১৯), ঈশ্বরদীর বহরপুরের আতার ছেলে রনি (২৫), সাহাপুর মসজিদ মোড় এলাকার মৃত রিয়াজুলের ছেলে হাফিজুল (৩০), পাকশী হরিজন কলোনীর মৃত বাদশার স্ত্রী মুন্নি (৪০), ঈশ্বরদীর মানিকনগরের রফিকুল ইসলামের ছেলে সেজান মাহমুদ বাঁধন (১৯), জয়নগর প্রামাণিক পাড়ার মৃত সাইদুল ইসলাম প্রামাণিকের ছেলে বিপুল প্রামাণিক (৩৪), ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর এলাকার মাহবুব মন্ডলের ছেলে মাহফুজ মন্ডল (২৪), পাকশী বাজার পাড়ার মৃত মোজাহার আলীর ছেলে রফিকুল ইসলাম পলাশ (৩০) ও ঈশ্বরদীর মুলাডুলি স্টেশনপাড়ার মুন্নাফ হোসেনের স্ত্রী রুমা খাতুন (৩৫)।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিন জানান, মাদক নির্মুল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অতিসম্প্রতি উপজেলার পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত ১৬ জন মাদকসেবি ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে রানা মন্ডল, সাইফুল ইসলাম, আব্দুস সালাম তাহসিন, মোঃ আকাশ, রনি বিশ্বাস, মিঠু ও বাচ্চু মিয়াকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার।

অন্যদিকে অয়ন মাহমুদ তামিম, মোঃ রনি, মোঃ হাফিজুল, মুন্নি ও মোঃ সেজান মাহমুদ বাঁধনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও বিপুল প্রামাণিক, মাহফুজ মন্ডল, রফিকুল ইসলাম পলাশ ও রুমা খাতুনের বিরুদ্ধে পৃথক পৃথক ৪টি মামলা রজু করা হয়েছে। এই ৪জনের কাছ থেকে ২শ ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!