সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার
———-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর রূপপুরে র‍্যাবের ঝটিকা অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি অস্ত্রের ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি হাতচাপ ব্লেড, ১টি ইলেকট্রিক শুটার, ১০০ টি এয়ারগান কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও ২টি মোটরসাইকেল উদ্ধার সহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী উপজেলার চর রূপপুর ও নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার ইসলাম মন্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলামের ছেলে বাঁধন ইসলাম (২৩), আকবর মন্ডলের ছেলে শাকিল হোসেন (৩০), মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬)।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই’২৬) ভোর ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি অভিযানিক দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের গ্রেফতার ও অস্ত্র এবং অন্যান্য সামগ্রি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত ৪ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!