ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার,
মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান
———–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। গত ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত প্রায় ৬মাসে ঈশ্বরদী থানায় ৬৭টি মাদকের মামলা হয়েছে। এসব মামলায় আসামি গ্রেফতার হয়েছে ৬৯ জন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৭৫টি মামলায় ৭৫জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার পূর্বক বিভিন্ন সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখিত সময়ে উদ্ধার করা হয়েছে ১শ ২৭গ্রাম হেরোইন, ৬.১৭কেজি গাঁজা, ১হাজার ৪৩পিচ ইয়াবা, ৪শ ৩৫টি ট্যাপেন্ডাডল, ৯৯ বোতল ফেনসিডিল, ৫শ ১৩ লিটার দেশি মদ, ৪০ বোতল বিয়ার, ২শ ৯২গ্রাম আফিম ও ৩শ লিটার তারী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কোন প্রকার আপোষ করবো না। কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী পুলিশের কাছে কোন প্রকার ছাড় পাবেনা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার উল্লেখিত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে। তিনি এব্যাপারে সমাজের সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।