শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ভেড়ামারা এলাকায়
স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় নৌকা থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি নৌকায় করে এসে হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে ঘাট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এ সময় লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত নৌকাযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

তবে এ ঘটনায় এসংবাদ লেখা পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলি হচ্ছে মর্মে সংবাদ পেয়ে আমরা সাঁড়া ঘাটে যায়। প্রকৃত পক্ষে গুলাগুলির ঘটনা ঘটেছে
তবে সেটা ভেড়ামারা সীমানার মধ্যে। আমাদের সীমানার মধ্যে গুলগুলির কোন ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!