রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে তাকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িচালক মনিরও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে এমপি নুরুল আমিনকে বিকল্প গাড়িতে করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে প্রেরণ করেন। বর্তমানে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতাল নেওয়া হচ্ছে। তিনি এমপি নুরুল আমিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!