বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করলেন ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী  শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন  ঈশ্বরদী উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী

স্টাফ রিপোর্টার।।

#পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। রবিবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ঈশ্বরদী থানা পুলিশের সদস্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দিনব্যাপী উপজেলা চত্তরে অবস্থান নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলির পদত্যাগ দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পদত্যাগ করেন।

লিখিত পদত্যাগ পত্রে আতিয়া ফেরদৌস কাকলি বলেন, আমি আতিয়া ফেরদৌস কাকলি ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অদ্য ১৮ আগষ্ট বেলা ৩টা ৩০ মিনিটের সময় ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি, রাউফুল ইসলাম অন্তর, ফজলে রাব্বি সিয়াম, ইব্রাহিম রহমান, আসিফুল ইসলাম জারিফ, আসাদুজ্জামান রকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!