পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি
পরিদর্শন
স্টাফ রিপোর্টার।।
আজ ১৯ জুন ২০২৬ পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি ও পাকশী পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে থানা ও ফাঁড়ির সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, বিভিন্ন দাপ্তরিক শাখা এবং অফিসিয়াল রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এছাড়াও থানার কম্পাউন্ড ও অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত, মানসম্মত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।