রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

বর্ণাঢ্য আয়োজনে শুরু হল জাব্বার মাস্তানের তিন দিনব্যাপী ওরস মোবারক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বর্নাঢ্য আয়োজনে পালিদেহায় আজ থেকে শুরু হলো ৩ দিন ব্যাপী ওরশ মোবারক
এস এম দীপ্ত।। বর্নাঢ্য আয়োজনে নাটোরের লালপুর উপজেলার ২ নং পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা বটতলায় আজ ৭ ডিসেম্বর’২২ থেকে শুরু হলো হযরত শাহ সূফী জানে আলম আব্দুল জব্বার শেখ ফরিদ (রহঃ) এর চল্লিশা উপলক্ষে ৩ দিনব্যাপী ওরশ মোবারক।

Exif_JPEG_420

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরশ উদ্বোধন করেন লালপুর বাগাতি পাড়ার জাতীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান মনোয়ার, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম জয়, ১ নং সাঁড়া ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রানা সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী এস এম রাজা, ৮নং দুড়দুড়িয়া ইউপি সদস্য ডাঃ আব্দুর রহিম ও ২নং ঈশ্বরদী ইউপি সদস্য মোঃ মোজাহার আলী। এতে সভাপতিত্ব করেন পালিদেহা দরবার শরীফের সভাপতি মোঃ দাখিল উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পালিদেহা দরবার শরীফের উপদেষ্টা মোঃ আয়ুব আলী খান। সার্বিক তত্বাবধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পালিদেহা দরবার শরীফের সাধারণ সম্পাদক মোঃ এসকেন্দার আলী খান। প্রচুর সাধুগুরু বৈষ্ণব ভক্ত সুধী উপস্থিত থেকে ওরশের অনুষ্ঠান উপভোগ করেন।
ছবিঃ মুনমুন আক্তার ও সুবল কুমার পাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!