শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

প্রেসিডেন্টের বৈঠকে রাজনীতিবীদ ও সুশীল সমাজের যারা আছেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

 

 

প্রেসিডেন্টের বৈঠকে রাজনীতিবিদ ও সুশীল সমাজের যারা আছেন

 স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে ।।

 

 

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার পর দেশের উদ্ভুত পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। এখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা প্রেসিডেন্টে মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করছেন।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তবে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি সেখানে নেই। রাজনীতিবিদ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির পক্ষে জিএম কাদের, মজিবুল হক চুন্নু, আনিসুল হক, শামীম পাটোয়ারী, জামায়াতের পক্ষে ডা. শফিকুর রহমান, শেখ মো. মাসুদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক ও মুফতি মনির কাসেমী, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ ফজলুল করিম।

বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মেজর জেনারেল (অব.) ফজলে রাব্বি, ফিরোজ আহমেদ, আশরাফুল আজম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!